ভক্তি বিশ্বাস দক্ষিণ ২৪পরগণা:

কসবা গণধর্ষণ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার এই ইস্যুতে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস ডায়মন্ড হারবার মহকুমা শাখা লক্ষ্মীকান্তপুরে বিক্ষোভ দেখায়। প্রতিবাদীদের বক্তব্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রতিবাদ সভায় সিপিডিআরএস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম নেতা জ্ঞানতোষ প্রামাণিক উপস্থিত ছিলেন।জ্ঞানতোষ বাবুর বক্তব্য "আরজিকর থেকে সাউথ ক্যালকাটা আইন কলেজের পাশবিক ঘটনার বিরুদ্ধে সরকার ও প্রশাসনের ভূমিকা খুবই লজ্জাজনক। এর ফলে একদিকে দুষ্কৃতিরা আরও বেপরোয়া হচ্ছে। অন্যদিকে নারী সুরক্ষা অনিশ্চিত হয়ে পড়ছে। এর বিরুদ্ধে সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।" কসবা কান্ডে ওয়াকিবহাল মহলের একাংশ আরজি কর ছায়া দেখছে। যদিও এপ্রসঙ্গে শাসক শ্রেণীর বক্তব্য অভিযুক্ত গ্রেফতার হয়েছে। পুলিশ তদন্ত করছে। দোষীরা আইনত শাস্তি পাবে।
Kasba কান্ডের প্রতিবাদে লক্ষ্মীকান্তপুরে বিক্ষোভ
Wednesday, July 02, 2025
Bangla eDaily to resume soon
Tags:

