ভক্তি বিশ্বাস
কলকাতা
সোমবার ১৬জুন সারা বাংলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু শতবর্ষ পালিত হয়।এদিন দুপুরে কলকাতা হাইকোর্ট প্রাঙ্গনে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি এস শিভাগ্নানাম 'সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি'র আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন l এই অনুষ্ঠানে বিচারপতি বিশ্বজিৎ বসু ও অমৃতা সিনহা সহ অন্যান্য বিচারপতিগণ উপস্থিতছিলেন । বিশিষ্ট আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী সহ অন্যান্য আইনজীবীরাও এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন যে "দেশবন্ধু চিত্তরঞ্জনের বিশাল কর্মকান্ডে ছোটবেলায় আলোড়িত হয়েছিলাম। কিন্তু দেশে চিত্তরঞ্জনের দাশের মতো মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে প্রয়োজনীয় চর্চা করা হয়নি l" মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যের সমর্থনে আইনজীবি পার্থ সারথী সেনগুপ্ত কলকাতা হাইকোর্ট প্রাঙ্গনে দেশবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপন ও কোর্টের সার্ধশতবার্ষিকী হলের নাম চিত্তরঞ্জন দাশের নামে নামাঙ্কিত করার দাবি জানান।

এছাড়াও এদিন বামপন্থী ছাত্র যুব সংগঠন এআইডিএসও এবং এআইডিওয়াইও
পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকেও দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যু
শতবর্ষ উপলক্ষে মিছিল ও আলোচনা সভার আয়োজন করে।